ডাবুতে কয়েক লক্ষ টাকার গাছ আটক, গ্রেফতার ৪ জন
দি নিউজ লায়ন ; মঙ্গলবার ভোরের আলো ফুটতে না ফুটতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এস আই লিটন হালদারের নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার মূল্যবান গাছ সহ গ্রেফতার করে ৪ জনকে।ধৃতদের নাম রাজু সাঁফুই,ধর্ম হালদার,কার্ত্তিক সাঁফুই,এসব মালি।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার সাতমুখীর ডাবু এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিং ডাবু পযটক কেন্দ্রে রাতের অন্ধকারে দিনের পর দিন মূল্যবান গাছ কেটে চোরা শিকারিরা চম্পট দিচ্ছে।ফলে ডাবু পযটক কেন্দ্রের বহু মূল্যবান গাছ গুলি রাতের অন্ধকারে হাওয়া হয়ে যাচ্ছে।আর এই খবর পুলিশ গোপন সূত্রে পেয়ে এদিন গভীর রাতে এস আই লিটন হালদারের নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম ডাবুর চারিদিকে ঘিরে ফেলে।
বেশ কয়েক জন দুষ্কৃতী মূল্যবান কয়েক লক্ষ টাকার গাছ কেটে ইঞ্জিন ভ্যান করে নিয়ে চম্পট দেওয়ার সময় পুলিশ দুষ্কৃতীদের চারিদিকে ঘিরে ফেলে।মূল্যবান গাছ গুলি সহ ৩ টি ইঞ্জিন ভ্যান আটক করে পুলিশ এবং গ্রেফতার করে ৪ জন দুষ্কৃতীকে।তবে বেশ কয়েক জন দুষ্কৃতী পালিয়ে যায়।এদিকে এই ঘটনায় আর কারা কারা জড়িত আছে এবং মূল্যবান গাছ গুলি কোথায় নিয়ে যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ধৃত ৪ জনকে পুলিশ আলিপুর কোর্টে তোলে।পুলিশ জানান ডাবুতে সরকারি প্রকল্প থেকে কয়েক লক্ষ টাকার দামি দামি গাছ কেটে পাচার করার সময় পুলিশ অভিযান চালিয়ে ৪ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।কয়েক লক্ষ টাকার মূল্যবান গাছ ও ৩ টি ইঞ্জিন ভ্যান আটক করা হয়।তবে এই ঘটনায় আর কারা কারা যুক্ত আছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।ধৃতদের আলিপুর কোর্টে তোলা হয়েছে।

Post a Comment